শিশু অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে খুলনা এনসিটিএফের র‍্যালী

অদ্য সকাল ১০ ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন’স  টাক্সফোর্স (এনসিটিএফ), খুলনা কর্তৃক আয়োজিত শিশু অধিকার লঙ্ঘন বিষয়ক বর্ণাঢ্য এক শোভাযাত্রা। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জনাব আবুল আলম (জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, খুলনা), জনাব লিটন হাওলাদার (সভাপতি, এনসিটিএফ খুলনা), জনাব মৃদুল ইসলাম মিদুল (CYV, খুলনা এনসিটিএফ), এবং এনসিটিএর খুলনার কার্যনির্বাহী সদস্য ও জেলা ভলেন্টিয়ার এবং অর্ধ-শতাধিক শিশু। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে জেলা শিশু একাডেমীতে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে এই শপথ গ্রহন করা হয় যে খুলনা সহ সারা দেশে যাতে শিশু নির্যাতন না হয় সেই দিকে কঠর নজর রাখবে। সহযোগীতায় ছিল বাংলদেশ শিশু একাডেমী খুলনা, সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলদেশ।

নরসিংদী এনসিটিএফ এর সদস্য সংগ্রহ কার্যক্রম

সামিয়া নিজামঃ গত ২৬ই সেপ্টেম্বর এনসিটিএফ নরসিংদী জেলা কমিটি আরো দুটি স্কুলে তাদের সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব খলিলুর রহমান খান সজিব এর সহযোগীতায় এনসিটিএফ জেলা ভলান্টয়ার এ. কে. এম সেলিম ও সভাপতি মোবারক হোসেনের নেতৃত্বে নরসিংদীর সাটির পাড়া কে. কে. ইনস্টিউশন ( স্কুল ও কলেজ) ও ইউ. এম. সি আদর্শ উচ্চ বিদ্যালয়ে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। এসময় ছাত্র-ছাত্রীদের বিপুল উৎসাহ ও শিক্ষকদের সহযোগীতা এনসিটিএফ টিমকে অনুপ্রাণিত করে। দুটি স্কুল থেকে ৪০০ ছাত্র ছাত্রীকে এনসিটিএফ এর সাধারন সদস্য করা হয়। নতুন সদস্যরা সবাই ৮ম থেকে ১০ম শ্রেণীতে অধ্যয়নরত।
এসময় স্কুল সদস্য সংগ্রহে এনসিটিএফ নরসিংদী জেলার কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ ও উপদেষ্টা কমটির সদস্যবৃন্দগন ও উপস্থিত ছিলেন ।

গাইবান্ধায় শিশু নির্যাতন, শিশু হত্যা বন্ধে ও শিশুর সুরক্ষার দাবিতে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান

মোঃ তাওহীদ তুষার: গাইবান্ধায় শিশু নির্যাতন, শিশু ধর্ষণ, শিশু হত্যা বন্ধে এবং জেলার শিশুদের সুরক্ষার দাবিতে গাইবান্ধার জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা।

গত ২ নভেম্বর দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি হস্তান্তর করা হয়। সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু নির্যাতন,শিশু হত্যা সহ শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা প্রকাশিত হয়। এ সকল ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি তুলে ধরা হয়েছে স্মারকলিপিতে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ সামসুল আজম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ মোশাররফ হোসেন প্রধান, এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জেলা ভলান্টিয়ার দ্বয়।

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন এনসিটিএফ ও ইউনিয়ন পরিষদ মতবিনিময় সভা এবং বাজেট পর্যালোচনা সভা

দরিদ্র ছাত্রদের ভাতা প্রদান, বিনোদনের সুযোগ, বিদ্যালয়ের সামনের রাস্তা সংস্করন সহ বিভিন্ন বিষয় নিয়ে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামাল এর সাথে মতবিনিময় সভা করেছে বুড়িপোতা ইউনিয়ন এনসিটি এফ এর সদস্যরা।

গত ২৭ অক্টোবর  বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তন এ বুড়িপোতা ইউনিয়ন এনসিটিএফ এর সভাপতি মুস্তাফিজুর রহমান এর সভাপতিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শাহ জামাল, অন্যদের মধ্যে ছিলেন ইউপি সচিব, মেম্বার গণ ও এনসিটিএফ এর সদস্যরা। উক্ত সভায় এনসিটিএফ এর সদস্যরা ইউনিয়ন পরিষদ এর বাজেটে শিশুদের জন্য বিভিন্ন খাতে ( যেমনঃ দরিদ্র ছাত্র-ছাত্রী দের ভাতা প্রদান, বিনোদন সুযোগ, বিদ্যালয়ের সামনের রাস্তা সংস্করন, প্রতিবন্ধিদের বিশেষ সুবিধা প্রদান ইত্যাদি) বরাদ্দের দাবি জানায়। এ সময় ইউপি চেয়ারম্যান শাহ জামাল শিশু বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষে এ সকল দাবির সাথে একমত হন এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। উক্ত সভাটি সঞ্চালনা করেন বুড়িপোতা ইউনিয়ন এনসিটিএফ এর সাবেক সভাপতি ও চাইল্ড পার্লামেন্ট এর সাবেক স্পিকার হাসান মাহমুদ।

শিশুদের সুরক্ষায় হেল্পলাইন ‘১০৯৮’

দেশব্যাপী শিশুদের সুরক্ষায় প্রথমবারের মতো বিনা মূল্যে ‘হেল্পলাইন ১০৯৮’ চালু করা হয়েছে। দেশের যেকোনো প্রান্তে কোনো শিশু কোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও শোষণের শিকার হলে বিনা মূল্যে ১০৯৮ হেল্পলাইনে ফোন করে জানাতে পারবেন।

শিশু আইন ২০১৩–এর ধারা ৯০ অনুযায়ী, শিশু হেল্পলাইন ১০৯৮-এর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধারা অনুযায়ী সহিংসতায় সবচেয়ে অরক্ষিত সুবিধাবঞ্চিত শিশু, আইনের সংস্পর্শে আসা শিশুর অধিকার লঙ্ঘিত হলে তার খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হবে।

শিশু অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে ঝিনাইদহ এনসিটিএফের র‍্যালি

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ঝিনাইদহ জেলা ও ঝিনাইদহ শিশু একাডেমীর সহযোগিতায় শিশু অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে শহরে এক বিশাল র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শিশু একাডেমী থেকে শুরু হয়ে ঝিনাইদহ এর পায়রা চত্বর ঘুরে শিশু একাডেমীতে শেষ হয়। র‍্যালিতে এনসিটিএফ ঝিনাইদহ জেলার বিভিন্ন সদস্য অংশ গ্রহন করেন। র‍্যালিতে বিভিন্ন স্কুল থেকে বিপুল সংখ্যক শিশু অংশ গ্রহন করে।

গাইবান্ধা এনসিটিএফ এর উদ্যোগে পরীক্ষার উপকরণ বিতরণ

গাইবান্ধায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর উদ্যোগে ৫০ জন মেধাবী ও সুবিধা বঞ্চিত জেএসসি পরীক্ষার্থীর মাঝে পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে।

২০ অক্টোবর জেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপকরণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ মোশাররফ হোসেন প্রধান, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক জনাব মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিটিএফ সভাপতি মোঃ আশিকুর রহমান শাওন।

জেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন জেএসসি পরীক্ষার্থীর মাঝে এ উপকরন বিতরণ করা হয়। উপকরনের মধ্যে রয়েছে ১টি ফোল্ডিং হার্ডবোর্ড, ১টি কলম বক্স, ১টি স্কেল, ১টি সাইনপেন, ২টি কলম।

সাতক্ষীরা জেলা এনসিটিএফ এর নবনির্বাচিত জেলা কমিটির দায়িত্ব গ্রহণ

সাতক্ষীরা জেলা এনসিটিএফ এর নবনির্বাচিত জেলা কমিটির সদস্যদের নিকট পুরাতন কমিটি দায়িত্ব হস্তান্তর করেছে। সাতক্ষীরা জেলা শিশু একাডেমী কার্যালয়ে বিকাল চারটায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিদায়ী জেলা এনসিটিএফ এর সদস্যগণ ও নবনির্বাচিত সাতক্ষীরা জেলা এনসিটিএফ এর সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এনসিটিএফ এর শিশুদের মাঝে উপস্থিত ছিলেন জনাব শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাতক্ষীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাতক্ষীরায় তার বক্তব্যে বলেন, নতুনের আগমনের কারনে পুরাতনদের স্থান ছেড়ে দিতে হয় এটাই নিয়ম। এনসিটিএফ শিশুদের সংগঠন যা শুধুমাত্র শিশুদের দ্বারা গঠিতও পরিচালিত হয়। তিনি সাতক্ষীরা জেলা এনসিটিএফ এর বিগত কমটির সদস্যদের কাজের  প্রশংসা করে বলেন তোমরা পদে না থাকলেও এনসিটিএফ এর সাথে তোমাদের সম্পর্ক থাকবে, তোমাদের বিগত দিনের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নির্বাচিত কমিটির সদস্যরা  এগিয়ে যাবে এবং সাতক্ষীরা জেলার শিশুদের অধিকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

জনাব শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাতক্ষীরা, জেলা এনসিটিএফ এর নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

এনসিটিএফ সাতক্ষীরা জেলার অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

২০/১০/২০১৬ বিকাল ৪ টায় এনসিটিএফ, সাতক্ষীরা জেলা শাখার মাসিক সভা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিন দিশুর সভাপতিত্বে বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ আবু জাফর মো: আসিফ ইকবাল,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, সাতক্ষীরা সভায় শ্যামনগর উপজেলায় ইটের ভাটায় শ্রমিক হিসেবে শিশুদের জোরপূর্বক পাচার করার সময় শিশুদের উদ্ধার করায় উপজেলা প্রশসন শ্যামনগর সাতক্ষীরা কে সভার পক্ষথেকে ধন্যবাদ জানানো হয় ,একইসাথে পাচারের ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং শিশুপাচারের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।
সভায় আগামী রোববার এই ঘটনায় দোষীব্যাক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে জেলা প্রশাসক সাতক্ষীরা এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকরলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জনাব শেখ আবু জাফর মো: আসিফ ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাতক্ষীরা বলেন, এগারো জন শিশু শ্যামনগরে উদ্ধার হওয়ার ঘটনা প্রমান করে একই ভাবে জোরপূর্বক অনেক শিশু পাচার হয়েছে সাতক্ষীরা জেলা থেকে।শিশুদের জোরপূর্বক ইট ভাটায় শ্রমিক হিসেবে পাচার একটি জঘন্য অপরাধ যারা এই পাচারের সাথে জড়িত তারা দেশ ,জাতি ও মানবতার শত্রু এদের মুখোশ উন্মোচন করতে হবে সাথে সাথে যারা এই শিশুদের শ্রমিক হিসেবে ইট ভাটায় নিয়োগ দিচ্ছে তাদের কেও আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।একদিকে সরকার  যখন শিশুদের অধিকার বাস্তবায়নে দৃঢ় প্রতিঞ্জ অন্যদিকে কিছু মানুষ এই অমানবিক কাজের সাথে সম্পৃক্ত হয়ে শিশু অধিকার বাস্তবায়নে আমাদের দেশের অর্জন কে ম্লান করার প্রচেষ্টা এরা অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার আশায় একটি শিশুর কাছ থেকে তার অধিকার ও সুন্দর শৈশব কেড়ে নিয়ে ভবিষ্যৎ কে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

সভায় এনসিটিএফ, সাতক্ষীরা জেলা শাখার সদস্যগন ছাড়া আরও উপস্থিত ছিলেন বিটিএস সাতক্ষীরা জেলার কোর্ডিনেটর শরিফুল ইসলাম, প্লান এর প্রতিনিধি হুমায়রা জামান সুমনা, এনসিটিএফ জেলা ভলেন্টিয়ার আরিফুর রহমান জেমস, মোসলেমা আক্তারমুন্নি সহ এনসিটিএফ এর সাধারন সদস্যগন।

সাতক্ষীরা জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে এনসিটিএফ’র সংবাদ সম্মেলন

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) সাতক্ষীরা জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরা জেলা কার্যালয়ে সোমবার বিকেল ৫টায় জেলা এনসিটিএফ এর পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সাইব হোসেন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল, জেলা এনসিটিএফ এর শেখ আসাদুজ্জামান অয়ন, শিশু সাংবাদিক মোঃ হাসানুর রহমান, চাইল্ড পার্লামেন্ট সদস্য মোঃ হাসিবুর রহমান, সহসভাপতি মরিয়ম খাতুন, চাইল্ড পার্লামেন্ট সদস্য মোঃ সাহেব আলী, শিশু গবেষক সাবিকুন নাহার মুক্তা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এনসিটিএফ সাতক্ষীরা জেলার বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। জেলা সদরে মোট ২০টি বিদ্যালয়ের ৮৫০জন ছাত্র/ছাত্রী এনসিটিএফ সাতক্ষীরা জেলার সাধারণ সদস্য। শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সংবাদ সম্মেলনে জানান এনসিটিএফ এর এই ৮৫০জন সদস্যের নাম, পিতা মাতার নাম, জন্মতারিখ, রক্তের গ্রুপ, মোবাইল নম্বর, ঠিকানা, বিদ্যালয়ের নাম উল্লেখ করে একটি নির্ধারিত ফরম্যাট অনুযায়ী ডাটাবেজ তৈরি করার কার্যক্রম চলমান আছে অচিরেই এই ডাটাবেজ এর কাজ সমাপ্ত হবে এছাড়া জেলা এনসিটিএফ তাদের মাসিক সভায় সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় শিশুর প্রতি নির্যাতন, নীপিড়ন সহ শিশর অধিকার লংঘিত বিভিন্ন ঘটনা পরিলক্ষিত হওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং এ বিষয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।