ভোলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৬ উদযাপন

“থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ সমাজ পরিবারে জ্বালবে আশার আলো” এই স্লোগনকে সামনে রেখে জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমী ভোলা ও এনসিটিএফ ভোলা জেলা এর আয়োজনে ভোলায় পালিত হয় বিশ্ব শিশু দিবস ও শিশু আধিকার সপ্তাহ-২০১৬।

২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮:৩০ মিনিটে জেলা প্রশাসক ভোলা এর কার্যালয়ের সমনে থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালী বের হয়, র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রসাসকের কার্যালয়ের সমনে এসে শেষ হয়। এর পর জেলা পর্যায়ে শিশু অধিকার লংঘনের প্রতিবাদে মানব বন্ধন করে ভোলা জেলা এনসিটিএফ এর সদস্য বৃন্দরা।

সকাল ১০:৩০ মিনিটে উদ্ভোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ভোলা সদর উপজেলা মিলনায়তনে। শিক্ষার্থীদের উপস্থিত কালে শিশুদের জন্য তৈরী বিভিন্ন ডকুমেন্টরী দেখানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা, চেয়ারম্যান আলহাজ মো: মোশারেফ হোসেন, বাংলাদেশ শিশু একাডেমী, ভোলা এর শিশু বিষয়ক কর্মকর্তা মো: আক্তার হোসেন এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার নুরুল আমিন,  জেলা এলসিবিসিই অফিসার মূর্তুর্জা খালেদ, উপ-জেলা এলসিবিসিই  অফিসার রুবিনা ইয়াসমিন এনসিটিএফ এর সভাপতি ইব্রাহিম অপু, যুগ্ম সাধারন সম্পাদক আশিকুর রহমান (শান্ত) সহ এনসিটিএফ এর সকল সদস্য বৃন্দ।

Bhola NCTF observed World Children day and Child Rights Week 2016

Bhola NCTF & Bangladesh Shishu Academy, Bhola observed world children day and child rights week with different activities. On 29th September, NCTF member arranged rally, human chain to protest violation of child rights. Later on, a daylong event organized including launching of child led newsletter, art competition, theater program and open discussion to mark the Children’s day. Subrata Kumar Sikder, Additional Deputy Commissioner of Bhola was the chief guest and the special guest were Mr. Alhaj Md Mosharraf Hossain, Chairman of Bhola Sadar Upazila and Md Akhter Hossain, District Children Affairs Officer of Bhola.

এনসিটিএফ মৌলভীবাজারের মাসিক সভা অনুষ্ঠিত

৯ ই অক্টোবর  ২০১৬ তারিখে এনসিটিএফ মৌলভীবাজারের মাসিক সভা মৌলভীবাজার শিশু একাডেমীতে অনুষ্ঠিত হয়।

মাসিক সভায় প্রেস কনফারেন্স, স্মারকলিপি প্রদান, দি ফ্লাউয়ার্স হাই স্কুলে স্কুল কমিটি গঠন,  শিক্ষাসফর ও সদস্য সংগ্রহ নিয়ে আলোচনা করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন, শিশু একাডেমী লাইব্রেরিয়ান ফরিদ আহমেদ, কেন্দ্রীয় ইয়ূথ ভলান্টিয়ার  আবদুল্লাহ যোবায়ের, এনসিটিএফ জেলা কমিটির ভলান্টিয়ার কামরুল ইসলাম,, রোমানা  আক্তার চৌধুরী।

আলোচনা শেষ হওয়ার পর সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে মাসিক সভার সমাপ্ত ঘোষনা করেন।

বাগেরহাট এনসিটিএফের বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

২৯ সেপ্টেম্বর ২০১৬। “থাকবে শিশু সবার মাঝে ভাল,দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো” এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক ও এনসিটিএফ বাগেরহাট কতৃক আয়োজন করা হয় ৩দিন ব্যাপী “বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ – ২০১৬। অনুষ্ঠানের শুরুতে ছিল এনসিটিএফ আয়োজিত র‍্যালী এবং মানববন্ধন। মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন। আরো উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রসাসক তপন কুমার বিশ্বাস, বাগেরহাটের বরেণ্য শিক্ষাবিদ মোঃ মোজাফফর হোসেন, শিশু একাডেমীর কার্যকরী কমিটির সদস্য শেখ আজমল হোসেন এবং শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান। মানববন্ধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাগেরহাট এনসিটিএফ এর সভাপতি শাফিকুর রহমান এলিন। মানববন্ধনের শিশুরা তাদের চাওয়া-পাওয়া, মোলিক অধিকার, বাল্য-বিবাহ, শিশু নির্যাতন এবং তাদের সুরক্ষার কথা তুলে ধরে। শিশুদের সকল অধিকার রক্ষা করা এবং বাল্য বিবাহ রোধের আশ্বাস দেন মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন এবং জেলা প্রসাসক তপন কুমার বিশ্বাস। সবশেষে এনসিটিএফ সভাপতি শাফিকুর রহমান এলিন এর সমাপনী বক্তব্যের মাধ্যমে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হয়।এরপর বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয় শিশু অধিকার সপ্তাহের আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনায় সক্রিয়ভাবে কাজ করে এনসিটিএফ জেলা কমিটির সদস্যবৃন্দ।

পাবলিক একাউন্টিবিলিটি সেশন অনুষ্ঠিত

৩০/০৯/২০১৬ ইং তারিখে  বাংলাদেশ শিশু একাডেমী ও এনসিটিএফ, মৌলভীবাজার-এর উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন হলে অনুষ্ঠিত হimg_0724য়ে গেলো বড়দের সাথে ছোটদের এক ব্যতিক্রমধর্মী পাবলিক একাউন্টিবিলিটি সেশন। সেশনের শুরুতেই জেলা ভলান্টিয়ার জিল্লুর রহমান ও এনসিটিএফ  এর সাবেক সাংগঠনিক সম্পাদক  মাহফুজুর রহমান মাহদীর পরিচালনায় ছিল মৌলভীবাজার জেলায় এনসিটিএফ এর কার্যক্রম সম্পর্কিত চমৎকার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন।

সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক জনাব মোঃ তোফায়েল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ মাসুকুর রহমান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাবেক হুইপ জনাব আজিজুর রহমান, সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, পৌরসভার মেয়র জনাব ফজলুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফারুক আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব উৎপল সামন্ত, জেলা শিশু  বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন।

এ ছাড়াও এনসিটিএফ সদস্যদের প্রশ্নের মুখোমখি হন জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সাংবাদিক জনাব নজরুল ইসলাম মুহিব ও জনাব সালেহ এলাহি কুটি, ব্র্যাক প্রতিনিধি জনাব আরিফুর রহমান এবং সেইভ দ্য চিলড্রেন প্রতিনিধি জনাব নাদিরা আক্তার। এনসিটিএফ-এর পক্ষ থেকে শিক্ষা, স্বাস্থ্য, শিশুপার্ক, যানজট, মাদকদ্রব্য,ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন এবং বিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখে পারভীন আক্তার, মোঃ সামিন বক্স সাদি, সোমা আক্তার, ইমন পাল, জেনি রহমান, মোঃ কামরুল ইসলাম, রোমানা চৌধুরী, শমরিতা পাল ঐশী এবং সাদিয়া ওয়াসিমা লিলি।

এনসটিএফ এর স্কুল কেম্পেইন শুরু

শাহাদাত হোসেন: গত ০৭-০৯-২০১৬ ইং সম্পন্ন হলো এনসিটিএফ নরসিংদী জেলার সেপ্টেম্বর মাসের মাসিক সভা এবং এনসিটিএফ সদস্য সংগ্রহ।
আনুস্থানিকভাবে স্কুল কেম্পেইন শুরু করলো এনসিটিএফ। সদস্য সংগ্রহের জন্য এনসিটিএফ নরসিংদী জেলার কার্যনির্বাহি সদস্যরা নরসিংদী ব্রাহ্মন্দী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে । এরপর ব্রাহ্মন্দী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথমে এনসিটিএফ সম্পর্কে ধারনা দেওয়া হয়।।এবং এনসিটিএফ এর লক্ষ ও উদ্দেশ্যর কথা তুলে ধরা হয়।পরে শিক্ষার্থীরা স্ব-ইচ্ছাই এনসিটিএফ সদস্য ফরম পূরণ করে ১০৭ জন শিক্ষার্থী এনসিটিএফ এর সদস্য হন। নতুন সদস্যরা সবাই ৮ম থেকে ১০ম শ্রেণীতে অধ্যয়নরত।
এসময় স্কুল সদস্য সংগ্রহে এনসিটিএফ নরসিংদী জেলার কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ ও উপদেষ্টা কমটির সদস্যবৃন্দগন ও উপস্থিত ছিলেন । কিছুসময় এর মধ্যেই স্কুল মনিটরিং কমটি গঠন করা হবে।

মৌলভীবাজার এনসিটিএফের আয়োজনে র‍্যালী

৩০/০৯/২০১৬ ইং তারিখে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার জেলার উদ্যোগে একটি র‍্যালীর আয়োজন করা হয় । উক্ত র‍্যালীর প্রতিপ্রাদ্য বিষয় ছিল “ শিশু নির্যাতন প্রতিরোধ ও শিশু অধিকার সুরক্ষার জন্য সচেতনতা সৃষ্টির প্রদক্ষেপ গ্রহণ”। উক্ত র‍্যালীটি মৌলভীবাজার জেলার  প্রেসক্লাব থেকে শুরু হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

উক্ত র‍্যালীতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুকুর রহমান শিকদার, জেলা সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, জেলা শিশু  বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন  ৬ টি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ,  এনসিটিএফ জেলা কার্যনির্বাহী কমিটির সাথে স্কুল কমিটির সদস্যবৃন্দ  প্রমুখ।

 

 

সুনামগঞ্জ এনসিটিএফ এর বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

২৯ সেপ্টেম্বর ২০১৬। “থাকবে শিশু সবার মাঝে ভাল,দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো” এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক ও এনসিটিএফ সুনামগঞ্জ কতৃক আয়োজন করা হয় ৩দিন ব্যাপী “বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ – ২০১৬। সুনামগঞ্জ জেলার প্রাণকেন্দ্র শহীদ আবুল হোসেন মিলনায়তনে সকাল ৯:৩০ মিনিটে আলোচনা সভা শুরু হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট নারী নেত্রী মিসেস শিলা রায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক(শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) জনাব আইনুর আক্তার পান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষা অফিসার জনাব হযরত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নিগার সুলতানা কেয়া আরও উপস্থিত ছিলেন পথশিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান “স্বপ্নডানা” এর স্বপ্নাদ্রষ্টা জনাব জাহাঙ্গীর আলম,শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, প্রোগ্রাম ওয়াল্ড ভিশন অফিসার জনাব উওম চক্রবর্তী। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করে প্রধান অতিথি মহোদয়। অনুষ্ঠানের শুরুতেই শিশুদের পক্ষ থেকে তাদের চাওয়া-পাওয়া,ইচ্ছা-অনিচ্ছার কথা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা এনসিটিএফ কমিটির সভাপতি মো: মোমেন তালুকদার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,”আমরা সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাকে বাল্যবিবাহ মুক্ত হিসেবে ঘোষনা করেছি।শুধু তাহিরপুরই নয় আমরা জেলার প্রত্যেকটা গ্রাম, ইউনিয়ন, থানাকে বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু নির্যাতন রোধে কাজ করে যাচ্ছি। প্রত্যেকটা শিশু যাতে কমপক্ষে প্রাইমারী স্কুল পর্যন্ত লেখাপড়া করে এ বিষয়েও আমাদের সতর্ক দৃষ্টি আছে”। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান পরিবেশন করে ক্ষুদে শিশুরা। পরিশেষে শিশুদের নিয়ে পালন করা হয় শিশু সমাবেশ। অনুষ্ঠানে পরিচালনায় সক্রিয়ভাবে কাজ করে এনসিটিএফ জেলা কমিটির সকল সদস্যবৃন্দ।

Sunamganj NCTF observed World Children day and Child Rights Week 2016

Sunamganj NCTF & Deputy Commissioner of Sunamganj observed world children day and child rights week with different activities. On 29th September, NCTF member arranged rally, human chain to protest violation of child rights. Later on, a daylong event organized including launching of child led newsletter, art competition, theater program and open discussion to mark the Children’s day. Mrs. Sheila Roy, a prominent women leaders presided over the Meeting. Mr. Akhter, Deputy Commissioner (Education and ICT) of Sunamganj was the chief guest and the special guest were Mr. Ali, former education officer & Mrs. Nigar Sultana Keya, Vice-Chairman.

হবিগঞ্জ এনসিটিএফ এর বিশেষ সভা অনুষ্ঠিত

৩০/০৯/২০১৬ ইং তারিখে বাংলাদেশ শিশু একাডেমী, হবিগঞ্জ ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা জনাব ইসরাত জাহান এবং এনসিটিএফ হবিগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মাজহারুল আলম পাভেল।আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ হবিগঞ্জ জেলার ভলান্টিয়ার জনাব আব্দুল জব্বার রাজিব, সামিয়া শাবনাজ চৌধুরী, এনসিটিএফ এর বর্তমান সভাপতি আমিনুল ইসলাম শাকিল ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং স্কুল কমিটির সদস্যরা।সভাপতি আমিনুল ইসলাম শাকিল এর নেতৃত্বে মিটিং সুষ্ঠভাবে সম্পন্ন হয়।

হবিগঞ্জ এনসিটিএফ এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২৮/০৯/২০১৬ তারিখে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ),হবিগঞ্জ জেলা শাখার দশম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করে (এনসিটিএফ) এর সদস্যরা। ২০০৬ সালের ২৮শে সেপ্টেম্বর  হবিগঞ্জ  জেলায় এনসিটিএফ যাত্রা শুরু করে।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী,হবিগঞ্জ জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা জনাব ইসরাত জাহান,শিশু বন্ধু বিশিষ্ট সাংবাদিক জিয়া উদ্দীন দুলাল।  আরো  উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স হবিগঞ্জ জেলার  ভলান্টিয়ার সামিয়া চৌধুরী  সাবেক সভাপতি জনাব মিজানুর রহমান আরিফ এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স,হবিগঞ্জ জেলার  সভাপতি আমিনুল ইসলাম সাকিল, এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটি ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং বি.কে.জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কমিটির সদস্যরা।

 

এনসিটিএফ কিশোরগঞ্জ এর মাসিক সভা অনুষ্ঠিত

অাব্দুল্লাহ অাল অাসিফ : গত ২৩ সেপ্টেম্বর সকাল দশটায় এনসিটিএফ কিশোরগঞ্জ এর কার্যকরী কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিটিং এ অামাদের পরবর্তী কার্যক্রম ২৯ তারিখে ডিসি অফিসের কনফারেন্স রুমে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স ও মানববন্ধন বিষয়ে অালোচনা করা হয়।