CP Session Begins Tuesday

Daily Observer, Sunday, 29 May, 2016 : The Thirteenth Session of Child Parliament (CP) will begin on Tuesday in the Capital. National Children Task Force (NCTF), a child-led platform, is organizing the session like previous 12 sessions as advocacy wing of child rights organization.
The NCTF, mother organization of the CP, has been working on child-led advocacy on United Nations Convention on Rights of the Child (UNCRC) in association with Plan International Bangladesh, Save the Children and Bangladesh Shishu Academy across the country.
The introductory session of CP has started on Saturday at a training center in Ashulia, Dhaka, where child parliament members from 64 districts and 16 marginalised areas (tea garden, sea beach, hill tracks, haor, disaster-prone region etc) took part.
National Parliament Deputy Speaker Fazle Rabbi Miah is scheduled to present as chief guest at the opening session of CP here on Tuesday.
Education Minister Nurul Islam Nahid will also attend the closing session.
CP members will focus on two specific issues – Child Murder and Sanitation Situation of Secondary School at the session this year.

http://www.observerbd.com/2016/05/29/153669.php

চাইল্ড পার্লামেন্ট অধিবেশন বিষয়ক কর্মশালা

হুমায়ার হোসেন সারা (১৫), সাভার :শনিবার সাভারের আশুলিয়ায় একটি প্রশিক্ষণ কেন্দ্রে তিন দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করা হয়। এবারের চাইল্ড পার্লামেন্ট এর প্রতিপাদ্য বিষয় ‘শিশু হত্যা বন্ধ কর, শিশু সুরক্ষা নিশ্চিত কর’।

প্রস্তুতি কর্মশালায় শিশু সংসদ সদস্যরা নিজ এলাকার শিশুদের সমস্যাগুলো তুলে ধরবে এবং প্রস্তাবনা তৈরি করবে। এখানে বাংলাদেশের ৬৪ টি জেলার ও ১৬টি বিশেষ অঞ্চলের (চা বাগান, সি বিচ,পাহাড়ি অঞ্চল, দুর্যোগ প্রবণ এলাকা) নির্বাচিত সদস্যরা উপস্থিত আছে। চাইল্ড পার্লামেন্টের ১৩তম অধিবেশন অনুষ্ঠিত হবে ৩১ মে গুলশান ১ এর স্পেক্টা কনভেনশন সেন্টারে।

অধিবেশনের প্রথম পর্বের প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া (এমপি) এবং দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

http://hello.bdnews24.com/news/article10625.bdnews

মঙ্গলবার চাইল্ড পার্লামেন্ট অধিবেশন

দৈনিক ইত্তেফাক ২৮ মে, ২০১৬ : চাইল্ড পার্লামেন্টের ১৩তম অধিবেশন বসছে মঙ্গলবার। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
শিশু অধিকার সংগঠন জাতীয় শিশু টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর এডভোকেসি শাখা হিসেবে ২০০৩ সাল থেকে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে চাইল্ড পার্লামেন্ট।
শনিবার রাজধানীর অদূরে সাভারে একটি প্রশিক্ষণকেন্দ্রে শুরু হয়েছে চাইল্ড পার্লামেন্ট এর প্রাথমিক পর্ব।
দেশের ৬৪ জেলা থেকে নির্বাচিত ৬৪ জন এনসিটিএফ চাইল্ড পার্লামেন্ট সদস্য এবং ১৬ টি বিশেষ অঞ্চল( চা বাগান, সী বিচ,পাহাড়ী অঞ্চল, আদিবাসী শিশু, হাওরে বসবাস করা শিশু, দুর্যোগ প্রবন এলাকা) থেকে  শিশু সাংসদ যোগ দিচ্ছে এবারের অধিবেশনে।
রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার চাইল্ড পার্লামেন্টের  উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। বিকেলে সমাপনী পর্বে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
এবারের অধিবেশনে উদ্বোধনী পর্বে ‘শিশু হত্যা বন্ধ কর, শিশু সুরক্ষা নিশ্চিত করো’ এবং সমাপনী পর্বে ‘মাধ্যমিক বিদ্যালয়ে পানি ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে বরাদ্দ বৃদ্ধি’ শীর্ষক বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা করবেন শিশু সাংসদরা।
চাইল্ড পার্লামেন্টের স্পিকার হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের শিশুদের কথা শিশুদের মাধ্যমে আইনপ্রনেতাদের কাছে তুলে ধরার জন্যই চাইল্ড পার্লামেন্ট। গত একযুগের বেশি সময় জাতিসংঘ শিশু অধিকার সনদের আলোকে শিশুদের অংশগ্রহনের শিশু অধিকার রক্ষায় চাইল্ড পার্লামেন্টের অবদান রাখার চেষ্টা করছে দেশের ৬৪ জেলার শিশুরা।
চাইল্ড পার্লামেন্ট শিশুদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত শিশুদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের শিশুদের অধিকার কথাগুলো আইন প্রণেতাদের কাছে তুলে ধরছে। জাতিসংঘ শিশু অধিকার সনদের আলোকে শিশু অধিকার পরীবিক্ষন ও বাস্তবায়নে এনসিটিএফ সদস্যরা প্ল্যান ইন্টারন্যাশনাল  বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেন  ও  বাংলাদেশ শিশু একাডেমীর সহযোগিতায় ৬৪ জেলায়  কাজ করে যাচ্ছে।

জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

সৌরভ দাসঃ গত ২২শে মে ২০১৬ তারিখে পিরোজপুর জেলা এনসিটিএফ কমিটি জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে  মাননীয় জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে। তখন শিশুহত্যা বন্ধ করে শিশু সুরক্ষা নিশ্চিত করনের এবং দেশের মাধ্যমিক বিদ্যালয়ে পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সরকারী  বাজেট বৃদ্ধির জন্য দুটি বিষয় নিয়ে মাননীয় মন্ত্রী বরাবর জেলা প্রশাসক মাধ্যমে দুটি স্মারকলিপি প্রদান করা হয়। মাননীয় জেলা প্রশাসক মহোদয় স্মারকলিপি দুটি মাননীয় মন্ত্রী-র নিকটে পৌছিয়ে দেয়ার আশ্বাস দিয়েছেন।

পথশিশুদের সাথে কিছুক্ষণ

সৌরভ দাস(সদস্য), এনসিটিএফ, পিরোজপুর: এনসিটিএফ মিটিং রুম থেকে বের হয়ে ভাবলাম, যাই কিছু একটা খেয়ে আসি। ঠিক হল ফুসকা খাওয়া হবে।  ফুসকা খেতে গিয়ে দেখলাম /৪টা ছেলে একা একা নিজের মনে খেলা করছে। কিছুক্ষণ পরে ওদের মধ্যে একটা ছেলে এসে বলল, ”ভাইয়া, একটা ফুসকা দেবেন? প্রচণ্ড মায়া লাগল। ফুসকাওয়ালা জাহিদ ভাইয়াকে আরো ৪প্লেট ফুসকা দিতে বললাম। সত্যিই ওদের খুশিটা দেখার মত ছিল। খেয়াল করলাম, ওদের মধ্যে একজনের শরীরে প্রচন্ড জ্বর।  ওকে একটা ওষুধের দোকানে নিয়ে গিয়ে প্যারাসিটামল কিনে দিলাম। তারপর যার যার বাসায় চলে আসলাম। আমাদের থেকে ওদের কষ্টটা  অনেক অনেক বেশি। তাই একটাই অনুরোধ, ওদের সাথে কেউ কোনোদিন খারাপ ব্যবহার করবেন না।

মৌলভীবাজার এনসিটিএফ এর মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত

২০ মে  ২০১৬ইং তারিখে এনসিটিএফ মৌলভীবাজার জেলার মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমী, মৌলভীবাজার এনসিটিএফ জেলা কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় জেলা কার্যকরী কমিটির সদস্যের সাথে আরো উপস্থিত ছিলেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী মজুমদার, শিশু একাডেমীর  লাইব্রেয়িয়ান ফরিদ উদ্দীন, এনসিটিএফ মৌলভীবাজার জেলা ভলান্টিয়ার চৈতী দত্ত , সহকারী জেলা ভলান্টিয়ার কামরুল ইসলাম এবং এনসিটিএফ মৌলভীবাজারের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক মাহফুজুর মাহদী , রোমেনা প্রমুখ।
সভায় এনসিটিএফ মৌলভীবাজার জেলার স্কুলগুলোতে স্কুল কমিটি করার ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়াও এনসিটিএফ এর নতুন কার্যকরী কমিটির পরিচয় পর্ব সম্পন্ন হয়। জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভা আগামী সপ্তাহে  অনুষ্টিত হবে। সভাটি এনসিটিএফ মৌলভীবাজারের জেলার শিশু গবেষক সামিন বক্স সাদির সভাপতিত্বে সকাল ১১;৩০ ঘটিকা পর্যন্ত চলে।

13th Child Parliament

সিলেট এনসিটিএফ এর মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত

এনসিটিএফ সিলেটের মে মাসের মাসিক সভায় আলোচনা করছেন কমিটির সদস্যরা।
সভায় এনসিটিএফ এর পরবর্তী কার্যক্রমগুলো সম্পর্কে আলোচনা করা হয়, যার অন্যতম একটি আলোচ্য বিষয় “ঈদবস্ত্র বিতরণ”, এবারের ঈদে এন সি টি এফ সিলেটের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের ঈদবস্ত্র বিতরণ করে ঈদের আনন্দ সকল শিশুর মাঝে ছড়িয়ে দেয়ার আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এছাড়াও সমসাময়িক আরো কিছু বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়13217258_838739789564310_3782032380060636024_o

শিশু একাডেমী কর্তৃক আয়োজিত বিশ্বনন্দিত গণিত বিশারদ প্রফেসর আব্দুল করিম এর সম্মাননা (মরণোত্তর)

বিজন ঘোষ # সভাপতি # এনসিটিএফ # চাঁপাইনবাবগঞ্জ : শিশু একাডেমী কর্তৃক আয়োজিত বিশ্বনন্দিত গণিত বিশারদ প্রফেসর আব্দুল করিম এর সম্মাননা (মরণোত্তর) উপলক্ষে জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতিতে আলোচনা পুরষ্কার বিতরণ অনুষ্ঠান২০১৬তে অংশগ্রহণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা এনসিটিএফ। উক্ত অনুষ্ঠানে এনসিটিএফ_চাঁপাইনবাবগঞ্জএর পক্ষ থেকে  বক্তব্য প্রদান করেন সভাপতি বিজন_ঘোষ। অনুষ্ঠানে তিনি জেলা প্রশাসক মহোদয়ের নিকট চাঁপাইনবাবগঞ্জএর শিশুদের সার্বিক অবস্থা তুলে ধরেন, শিশুদের বিনোদনের জন্য শিশুপার্ককে পুরোপুরি উপযোগী করার জন্য অনুরোধ করেন, সর্বোপরি চাঁপাইনবাবগঞ্জকে একটি শিশুবান্ধব শহর গড়ে তোলার জন্য প্রার্থনা করেন। পরবর্তিতে জেলা প্রশাসক মহোদয় শিশুপার্ককে শিশুদের উপোযোগী করে তুলে চাঁপাইনবাবগঞ্জকে শিশুদের জন্য উপযুক্ত আবাসস্থল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।

এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প

স্বাস্থ্যই সকল সুখের মূল। আর তা নিশ্চিত করার গুরু দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু দরিদ্রতম দেশ বলেই শতভাগ সু-স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের একার পক্ষে সম্ভব নয়। তাই এনসিটিএফ শিশুরা স্ব-উদ্যোগে অবহেলিত দরিদ্র দেড় শতাধীক শিশুদের অংশগ্রহণে ১৪মে শনিবার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২ টায় ডেন্টাল ক্যাম্প’র আয়োজন করে। ডেন্টাল ক্যাম্প’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহারিয়ার আল মামুন বলেন শিশুদের মেধা ও বু্দ্ধির পাশাপাশি দরকার ইচ্ছা এবং প্রচেষ্টা যা দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তিনি এনসিটিএফ শিশুদের কার্যক্রমের প্রশংসা করে তাদের সকল কার্যক্রমে সহায়তার আশ্বাস দিয়ে দরিদ্র শিশুদের উদ্দেশ্য মৌসুমী ফল বিতরণ উৎসব আয়োজন করার জন্য এনসিটিএফ শিশুদের উৎসাহিত করেন। উল্লেখ্য উক্ত ক্যাম্পে প্রায় দেড় শতাধিক শিশুকে ডেন্টাল চেকআপ শেষে ব্রাশ,পেষ্ট, শুকনা নাস্তা ইত্যাদি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি সাফায়েত জামিল নওশানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো. আব্দুল করিম, সহকারি পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া, মো. মঈনুর রহমান, অফিসার্স ইনচার্জ, ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা, মো. মনির হোসেন, প্রভাষক, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ, মো: মফিজুল ইসলাম,প্রধান শিক্ষক, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়। উক্ত ক্যাম্পে ডা. নুরুল হুদা পাভেল শিশুদের ডেন্টাল চেকআপ করেন।

এনসিটিএফ সদস্য সৃজন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানেউদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির শিশু গবেষক ফুয়াদ হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিটিএফ চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাইদা আহসান লোপা, এনসিটিএফ জেলা কমিটির সদস্য ছানিয়া হক, মীম, ইমন, ইফতি,চৈতি, তুষার, পলি, হিমু, মিথুন সহ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এণ্ড কলেজ সাব কমিটির সদস্যবৃন্দ।