এনসিটিএফ সুনামগঞ্জের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

সিলেটে রাজন হত্যাকান্ডের সকল হত্যাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এনসিটিএফ এর পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিকট স্মারকলিপি প্রদান।

আজ ১৪ জুলাই সকাল ১১ ঘটিকায় সিলেটে রাজন হত্যাকান্ডের সকল হত্যাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এনসিটিএফ সুনামগঞ্জের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিকট স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক সুনামগঞ্জের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন দেবজিৎ সিংহ (উপ-সচিব),অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,এনসিটিএফ সভাপতি রাইয়্যান আলম বন্যা,সাধারণ সম্পাদক জয়ন্ত পাল,সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ,শিশু সাংবাদিক ইমণ বর্মণ,ভলান্টিয়ার সেতু রঞ্জন চৌধুরী ও জলি রায় প্রমূখ।

রাজন হত্যার যথাযথ বিচার চেয়ে নীলফামারী জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করল

প্রায় ২ ঘন্টা ধরে বসে থাকার পর ডিসির সাথে সাক্ষাতের সুযোগ হয় আমাদের। সাধারন মতবিনিময় শেশে ডিসির হাতে স্মারক লিপি তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সভাপতি সৌরভ সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ভলেন্টিয়ার রোজী।
ডিসির আদেশক্রমে শুধুমাত্র সভাপতির সাথে স্মারকলিপি প্রদানের ছবি তোলেন ডিসি মহোদয়।

এনসিটিএফ পাবনা জেলার স্মারকলিপি প্রদান

সিলেটে শিশু রাজন হত্যাকান্ডে জড়িত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মাননীয় প্রতিমন্ত্রীর নিকট পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে এনসিটিএফ পাবনা’র স্মারকলিপি প্রদান। প্রদানের সময় ছিলেন- রিয়াদ মাহফুজ (সভাপতি), সমতা হাজরা (শিশু গবেষক)। এছাড়াও আরো উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও জেলা ভলান্টীয়ার।

ঝালকাঠি জেলা এনসিটিএফ এর পক্ষ থেকে রাজন হত্যার প্রতিবাদে স্মারক লিপি প্রদান

রাজন হত্যাকান্ডের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় সরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান করেছে ঝালকাঠি জেলা। সারলিপি প্রধান কালে এনসিটিএফ ঝালকাঠি জেলার সভাপতি হাবিবুর রহিমান মাহিন, সহ এনসিটিএফ ঝালকাঠি জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য গন উপস্থিত ছিলেন।

সিলেটে শিশু রাজন হত্যাকান্ডে কুড়িগ্রামে স্মারকলিপি প্রদান

নুসরাত জান্নাত মীম, কুড়িগ্রাম থেকে ১৪/০৭/১৫ সিলেটের কুমারগাঁওয়ে কিশোর রাজনকে চুরির অপবাদে জনসম্মুখে পিটিয়ে হত্যার ঘটনায় কুড়িগ্রাম জেলা শিশু ভিত্তিক সংগঠন এনসিটিএফ (ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স) স্বরাস্ট্র প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার সকালে সংগঠনের পক্ষে কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো: নুরুল আমিন এর মাধ্যমে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়। এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তাহমিনা কায়সার হিমা, যুগ্ম সম্পাদক কবির হাসান, সাংগঠনিক ফাহিমুল হাসান, শিশু সাংবাদিক নুসরাত জান্নাত মীম, উপদেষ্টা আলিফ সিদ্দিক কাব্য, মেহেদী হাসান পিয়াস, জান্নাতুল ফেরদৌস জুই, নিলয় বকসী, ফারজানা ইয়াসমীন মৌসুমী, হুমায়ুন কবির সূর্য্য প্রমূখ। স্মারকলিপিতে রাজন হত্যাকান্ডে জড়িত সকল হত্যাকারীকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়।

হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর নিকট স্মারকলিপি প্রদান

say no to child abuse” এই উক্তি কে সামনে রেখে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স গত ০৮ জুলাই, ২০১৫ তারিখে সিলেটে ঘটে যাওয়া রাজন
হত্যার প্রতিবাদে দেশব্যাপী স্মারকলিপি প্রদান এর উদ্যোগ গ্রহন করে। এই উদ্যোগ এর সাথে তাল মিলিয়ে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, হবিগঞ্জ কার্যনির্বাহী কমিটি হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আব্দুর রউফ বরাবর ১৪ই জুলাই,২০১৫ রোজ মঙ্গলবার স্মারকলিপি প্রদান করে। উপস্থিত ছিল এনসিটিএফ হবিগঞ্জ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য।

এনসিটিএফ শরীয়তপুরের পক্ষ থেকে রাজন হত্যার বিচারের দাবিতে অতিরিক্ত জেলা প্রসাশকের নিকট স্মারকলিপি প্রদান

ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) শরীয়তপুরের পক্ষ থেকে রাজন হত্যার দ্রুত এবং সুষ্ঠ বিচারের দাবিতে শরীয়তপুর জেলার অতিরিক্ত জেলা প্রসাশক (সাধারণ) ওহিদুজ্জামান কে স্মারকলিপি প্রদান করা হয় । স্মারকলিপি প্রদানের সময় এনসিটিএফ-শরীয়তপুরের পক্ষ থেকে উপস্থিত ছিল :  সভাপতি : তামজীদুল ইসলাম  সহ-সভাপতি : আফরিন সুলতানা সিথী  যুগ্ন সাধারণ সম্পাদক : আমির হোসেন সবুজ  সাংগঠনিক সম্পাদক : সাইফুল ইসলাম রিমন  সাধারণ সম্পাদক : মিতু আক্তার  শিশু সাংবাদিক : সিরাজুল ইসলাম  চাইল্ড পার্লামেন্ট সদস্য : আলীজা আলী জেরিন চাইল্ড পার্লামেন্ট সদস্য : মাসুদ  জেলা ভলান্টিয়ার : বায়জিদ  সাবেক জেলা ভলান্টিয়ার : মিটুন খান  সাধারণ সদস্য : প্রান্ত , এমি

শিশুদের উদ্যোগে শিশুদের আনন্দ

শাহরিয়ার হৃদয়

১৪ জুলাই,মঙ্গলবার এনসিটিএফ-ফেনী জেলা কমিটি সুবিধাবঞ্চিত ২০জন শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করে।

বাংলাদেশ শিশু একাডেমী,ফেনী জেলা মিলনায়তনে“একটি নতুন জামা,একটি হাসিমুখ”-শিরনামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁইয়া । উপস্থিত ছিল জেলা কমিটির সকল সদস্য।

যেসব শিশু দূরবর্তী স্থান থেকে আসতে পারেনি,তাদের ঈদ উপহার(জামা) তাদের বাসায় পৌঁছে দেয়া হয়।

 

৬৪ জেলার ন্যায় কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. এর পক্ষ থেকে স্বারকলিপি প্রদান

ন্যশানাল চিল্ড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) কুষ্টিয়ার পক্ষ থেকে রাজন হত্যার দ্রুত এবং সুষ্ঠ বিচারের দাবিতে আজ সকাল ১১:৩০ ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স, কুষ্টিয়া জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যরা ৬৪ জেলার ন্যায় কুষ্টিয়া জেলা প্রশাসক মহাদয়কে স্বারকলিপি প্রদান করে। স্বারকলিপি প্রদান করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) জনাব মোঃ মুজিব-উল-ফেরদৌস মহদয়ের কাছে ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী, কুষ্টিয়া জেলার শিশু বিষয়ক কর্মকতা মো: মখলেছুর রহমান, জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান সহ সরকারী বিভিন্ন কমকর্তা কর্মচারী বৃন্দ । ন্যশানাল চিল্ড্রেন ট্রাস্ট ফোর্স (এনসিটিএফ) কুষ্টিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলো সভাপতি মোঃ মুসাব্বির হোসেন, শিশু সাংবাদিক সাজিদ হাসান, সাংগাঠনিক সম্পাদক রাকিব, শিশু গবেষক আসিফ ও তন্দ্রা এবং জেলা ভলান্টিয়ার হিসেবে উপস্থিত ছিলেন তন্নী ।

মিডিয়া পার্টনার হিসেবে আছে: সবুজ-বার্তা

১৪ ই জুলাই এন.সি.টি.এফ. এর উদ্যোগে সকল জেলা এনসিটিএফ এর পক্ষ থেকে রাজন হত্যার মামলায় মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের জন্য আহ্বান

গত ৮ জুলাই বুধবার সিলেটে বর্বর হত্যাকান্ডের মাধ্যমে শিশু রাজনকে হত্যা করা হয়। হত্যাকারীদের একজন ব্যাতিত এখনো কেউ গ্রেপ্তার করা  হয়নি। এনসিটিএফ বাংলাদেশের ৬৪ জেলায় সক্রিয়ভাবে শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।

তাই উক্ত হত্যার প্রতিবাদে এবং আসামীদের দ্রুত গ্রেপ্তারসহ রাজন হত্যার বিচারের দাবিতে আগামীকাল ১৪ই জুলাই ২০১৫ তারিখে সকল জেলা এনসিটিএফ মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করার জন্য আহুবান জানানো হয়েছে ।

৬৪ জেলার এনসিটিএফ কার্যনির্বাহী কমিটি নিজ নিজ জেলার জেলা প্রশাসকের নিকট উক্ত স্মারকলিপি প্রদান করার জন্য আহ্বান জানানো হয়েছে  এবং নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে ।

* প্রদত্ত লিংকের মাধ্যমে স্মারকলিপি ডাউনলোড করে নিজ জেলার নাম, সভাপতির নাম লিখে স্মারকলিপি প্রস্তুত করার জন্য আহুবান জানানো হয়েছে  ।
* কার্যনির্বাহী কমিটির সদস্যরা সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করার জন্য আহুবান জানানো হয়েছে   ।
* স্মারকলিপি প্রদানের ছবি যতদ্রুত সম্ভব নিজ জেলা পেজ ও এনসিটিএফ বাংলাদেশের গ্রুপে শেয়ার করবে করার জন্য আহব্বান জানানো হয়ে্ছে।
* বিকালের মধ্যে প্রেস রিলিজ বা সংবাদ তৈরী করে info@nctfbd.org তে প্রেরণ করতে হবে। এক্ষেত্রে মিডিয়া প্রকাশে সহায়ক হিসেবে সবুজ বার্তা চিলড্রেন মিডিয়া সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে (sobujbarta@gmail.com)।
* সেন্ট্রাল এডিটোরিয়াল টিম সকল সংবাদ একত্রিতকরণ করে পূর্ণাঙ্গ সংবাদ ও রিপোর্ট তৈরীকরার জন্য আহ্বান জানানো হয়েছে  ।